বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

আন্তর্জাতিক

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি মেনে নিতে পারছেন না আর্মেনিয়া

 প্রকাশিত: ২১:৪৪, ৩০ নভেম্বর ২০২০

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি মেনে নিতে পারছেন না আর্মেনিয়া

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার মন্ত্রিসভাকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান।

নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার শান্তি চুক্তির পর থেকেই দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। গতকাল এক বৈঠকে প্রেসিডেন্ট বলেন, সরকারের পদত্যাগ করা উচিত, সর্বোচ্চ এক বছরের মধ্যে নতুন নির্বাচন হওয়া উচিত এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষকরে টেকনোক্র্যাট সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করা উচিত।

নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান শান্তি চুক্তি করেছেন। এই চুক্তির ভিত্তিতে সেখানে যুদ্ধ বন্ধ হয়েছে এবং আর্মেনিয়া দখলীকৃত এলাকা আজারবাইজানকে ফেরত দিচ্ছে। কিন্তু আর্মেনিয়ার জনগণের একটা বড় অংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। তারা দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়াকে আত্মসমর্পন হিসেবে গণ্য করছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুই দেশের মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। ১৯৯১ সালে আজারবাইজানের বিশাল অঞ্চল দখল করে নেয় আর্মেনিয়া।

সর্বশেষ ২৭ সেপ্টেম্বর আবারও দুই দেশ যুদ্ধে জড়ায়। আর্মেনিয়া গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। 

সূত্রঃ পার্সটুডে 

অনলাইন নিউজ পোর্টাল