রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত

 প্রকাশিত: ১৯:২০, ১৩ অক্টোবর ২০২১

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উপত্যকাটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। অনেক মৌলিক অধিকারই নেই সেখানকার বাসিন্দাদের। এর মধ্যে উঠে এসেছে নতুন তথ্য। তা হচ্ছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত, পানের অযোগ্য।

এর ফলে ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুসহ উপত্যকাটির ২০ লাখ মানুষ।

গত সোমবার অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভাইরনমেন্ট অ্যান্ড হেলথ এবং ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পানি পান করার অযোগ্য এবং সেটি ধীরে ধীরে গাজার মানুষকে বিষক্রিয়ায় আক্রান্ত করছে।

এক যৌথ বিবৃতিতে সংস্থা দু’টি জানিয়েছে, ‘গাজা ভূখণ্ডে দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধ জারি থাকায় উপত্যকাটির পানি ব্যবস্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে ভূখণ্ডটির ৯৭ শতাংশ পানিই এখন দূষিত পানিতে পরিণত হয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল