রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

পর্যটন

সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন সড়ক খুলে দেয়া হলো মিসরে

 প্রকাশিত: ২০:৪৯, ২৬ নভেম্বর ২০২১

সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন সড়ক খুলে দেয়া হলো মিসরে

সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন একটি সড়ক চলাচলের জন্য খুলে দিয়েছে মিসর কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।

২০১৭ সাল থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল এটি। প্রাচীন সভ্যতার কার্নাক ও লুক্সর শহরের দুটি মন্দিরকে যুক্ত করে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। মূলত পর্যটন খাতকে আরও চাঙা করার লক্ষ্যে এ উদ্যোগ কর্তৃপক্ষের। ১৯৪৯ সালে দেশটির প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন নিদর্শনটি। এরপর থেকে বেশ কয়েক দফা মেরামত করা হয় রাস্তাটি। প্রত্নতত্ত্ব নির্দশনের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে মিসর। দেশটির অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে এ খাত।

অনলাইন নিউজ পোর্টাল