মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

জাতীয়

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

 প্রকাশিত: ১৯:১০, ১৭ মার্চ ২০২৬

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন মঙ্গলবার বিকালে বলেন, “আইজিপির বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে সেই বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে চোর। এরপর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।”

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়। জেলা পুলিশের কর্মকর্তারা আইজিপির বাড়ি পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, আইজিপির বাড়িটি এখন ভাড়া দেওয়া। আইজিপি বা পরিবারের সদস্যরা এলে দোতলার একটি ইউনিটে বসবাস করেন।

চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।