ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই দেশটির দিকে নতুন ধাপে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান।
ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করে বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দিতে কাজ করছে। বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসও (আইআরজিসি) ওই অঞ্চলজুড়ে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।