মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ ট্রাম্পের সামনে ২ পথ, দুটোই বিপদে ভরা সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

জাতীয়

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি

 প্রকাশিত: ১৭:২৪, ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি

ঈদযাত্রার প্রস্তুতিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের করা কথা তুলে ধরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়ের সঙ্গে আপস না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, ঈদযাত্রায় কোনো হুমকি না থাকলেও অপরাধীদের তৎপতরতা বেড়ে যায় বলে পুলিশ সতর্ক রয়েছে।

মঙ্গলবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি।

এদিন ঈদের সাত দিনের ছুটি শুরু হয়েছে।

ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তুলে ধরে পুলিশ প্রধান বলেন, “আমাদের কাছে কোনো হুমকির তথ্য নেই। যেহেতু ঈদযাত্রা ঘিরে ছিনতাইকারীসহ অপরাধীদের তৎপরতা বেড়ে যায়, এ জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

“তারপরেও বার্তা দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাঙ্খিত ঘটনা, কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ নাই।”

আইজি বলেন, “শুধু ট্রাফিক পুলিশ নয়, সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবার ঈদ যাত্রায় সুষ্ঠ ও সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসার, ফোর্স মাঠে থাকবে।”

ঈদযাত্রায় ঘরমুখি মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় তুলে ধরে তিনি বলেন, অনেকে ঈদের আগের দিন রওনা দেন, কিন্তু নির্ধারিত সময় না পৌঁছতে পারায় ঈদটা সঠিকভাবে করতেও পারেন না।

এ কারণে এবছর ‘খুবই গুরুত্ব’ দিয়ে যাত্রীদের হয়রানিরোধ, টিকিটের মূল্য বেশি না নেওয়া, সড়কে কোনো প্রতিবন্ধকতা যেন না হয়, যানজট না হয় সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

ঢাকায় বিভিন্ন জায়গায় কাউন্টার হওয়ায় টার্মিনালে যাত্রী কম আসছে। এ বিষয়ে পুলিশে মহাপরিদর্শক বলেন, “আমি বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো কাউন্টার থাকবে না। তবে এসব সরাতে সকলের সহযেগিতা লাগবে।”

এ সময় বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জি আর শহীদ, সাধারণ সম্পাদক মো. হানিফসহ অ্যাসোসিয়েশনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।