শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

খেলা

বেতন না পেয়ে বিসিবিতে অভিযোগ পারটেক্স ক্রিকেটারদের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:০৪, ৯ এপ্রিল ২০২৫

বেতন না পেয়ে বিসিবিতে অভিযোগ পারটেক্স ক্রিকেটারদের

পারিশ্রমিক না পেয়ে বিসিবিতে অভিযোগ জানাতে যান পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বুধবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। তবে সিইওকে না পেয়ে চিঠিটি বিসিবি পরিচালক নাজমূল আবেদীনের মাধ্যমে সিইও অফিসে পৌঁছে দেন।

এর আগে সকাল থেকেই পারটেক্সের বেশির ভাগ ক্রিকেটার অনুশীলনে অংশ নেননি। কেউ কেউ জিমে বসে থাকলেও আশ্বাস না পেয়ে দুপুরে তাঁরা বিসিবিতে যান। ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের সাবেক সদস্য সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখও ছিলেন।

পারটেক্স দলের কয়েকজন ক্রিকেটার জানান, এবার তাঁদের তুলনামূলক কম পারিশ্রমিকে দলে নেওয়া হয়েছে, কিন্তু তা এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে এবার আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তাঁরা। দাবি পূরণ না হলে ম্যাচ বর্জনের কথাও ভাবছেন অনেকে।

এ বিষয়ে পারটেক্স কর্মকর্তার মন্তব্য জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, 'খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও পরিশোধ করা হবে। হয়তো দল ভালো না করায় ওরা আতঙ্কে আছে।'