মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

খেলা

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদুল্লাহ

 প্রকাশিত: ১০:৫২, ১১ মার্চ ২০২৫

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদুল্লাহ

২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্য মার্চ থেকে চুক্তিতে থাকবেন না তিনি।

এ বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ক্যাটাগরিতে এই চুক্তি নির্ধারণ করেছে বিসিবি।

গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। ফলে মার্চ থেকে বি-ক্যাটাগরিতে থাকবেন তিনি।

এছাড়া নতুন চুক্তি অনুযায়ী সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন পেসার তাসকিন আহমেদ। প্রতি মাসে ১০ লাখ টাকা বেতন পাবেন তিনি।

এ-ক্যাটাগরিতে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিমকে। প্রতি মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন তারা।

৬ লাখ টাকা বেতনের বি-ক্যাটাগরিতে আছেন মোমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।

এছাড়া সি-ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান।

সর্বশেষ ডি-ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

কেন্দ্রীয় চুক্তির তালিকা :

এ+ ক্যাটাগরি (১০ লাখ) : তাসকিন আহমেদ

এ-ক্যাটাগরি (৮ লাখ) : নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম

বি-ক্যাটাগরি (৬ লাখ) : মোমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি-ক্যাটাগরি (৪ লাখ) : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান

ডি-ক্যাটাগরি (২ লাখ) : নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ