বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছে ইরানের নারীরা যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

খেলা

মমিনুলের ক্যাচ মিস, আশা জাগিয়েও বাংলাদেশের হার

 প্রকাশিত: ১৪:১০, ২৫ ডিসেম্বর ২০২২

মমিনুলের ক্যাচ মিস, আশা জাগিয়েও বাংলাদেশের হার

চট্টগ্রাম টেস্টে হারার পর বাংলাদেশের সামনে সুযোগ ছিলো মিরপুরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় শেষ করা। সেই পথেই এগোচ্ছিলো টাইগাররা। তবে ক্যাচ মিসে আক্ষেপটা থেকেই গেলো। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তাতে হেরেই বছর শেষ করলো বাংলাদেশ।

তৃতীয় দিনেই বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছিলো জয়ের সুবাস। চতুর্থ দিন সকালে সেই সুবাস আরেকটু ছড়িয়ে দিলেন সাকিব আল হাসান ও মিরাজ। সকালের শুরুতেই ভারতের ৩ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন এই দুজন। তবে এক ম্যাচ মিসেই সব শেষ করে দেন মমিনুল হক।

সকালেই জয়দেব উনাদকাটকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার ঋষভ পান্ত (৯) ও আকসার প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দিলেন মেহেদী হাসান মিরাজ।

কিন্তু দারুণ এক জুটিতে চোখ রাঙাতে থাকেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন আশ্বিন। অবশ্য শুরুতেই জুটি ভাঙার সুযোগ এসেছিল। তবে মুমিনুল হকের ব্যর্থতায় ১ রানে বেঁচে যান আশ্বিন।

আশ্বিনের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল হক। পরের গল্পটা শুধুই হতাশার। আশ্বিনের সঙ্গে অপরাজিত ৭১ রানের জুটি গড়ে ম্যাচটাই ছিনিয়ে নিয়ে যান আইয়ার।

এর আগে ভারতের হয়ে রান তাড়া করতে নামেন লোকেশ রাহুল ও শুভমান গিল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুই রান করা রাহুলকে উইকেটকিপার সোহানের তালুবন্দী করে আনন্দে মাতেন সাকিব।

এরপর একে একে তিনজনকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে ৭ রান করা শুভমান গিল ও এরপর ৬ রান করা চেতেশ্বর পূজারাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। দিনের শেষদিকে বিরাট কোহলিকে ১ রানে সাজঘরে ফেরান মিরাজ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানের পর ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ২৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।