শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

খেলা

ভারতকে নিষিদ্ধ করলো ফিফা

 প্রকাশিত: ১৪:৪৫, ১৬ আগস্ট ২০২২

ভারতকে নিষিদ্ধ করলো ফিফা

খেলাটির সব ধরনের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থ ফিফা। তৃতীয় পক্ষের অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের কারনে তাৎক্ষণিকভাবে ভারতীয় ফুটবলের সব কার্যক্রম নিষিদ্ধ করে ফিফা বিবৃতি দিয়েছে। 

এ সম্পর্কে ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হস্তক্ষেপ ‘ফিফার আইন মারাত্মকভাবে লঙ্ঘন করে।

বিবৃতিতে বলা হয়, এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়া এবং এর পরের নির্বাচন নিয়েই যত ঝামেলা তৈরী হয়েছে। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নতুন নির্বাচন না দিয়ে তিনি অফিস চালিয়ে যাচ্ছেন, যা আইনের পরিপন্থী হিসেবে রায় দিয়েছেন আদালত। দেশের সর্বোচ্চ আদালত এই বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দিয়ে ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনকে দেয়। একই সঙ্গে বলা হয়, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে। কিন্তু সেটি এখনও না হওয়াতেই ফিফার এই নিষেধাজ্ঞা।  

এ নিষেধাজ্ঞা চলাকালীন ভারতের কোনো ঘরোয়া টুর্নামেন্টকে স্বীকৃতি দেবে না এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও ফিফা। জাতীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলার সুযোগ পাবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী ১১-৩০ অক্টোবর ভারতে যে ফিফা অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবার কথা ছিল সেটা আপাতত সেখানে হচ্ছে না। টুর্নামেন্ট সম্পর্কে পরবর্তী পদক্ষেপ দ্রুতই নেয়া হবে এবং বিষয়টি ফিফার ব্যুরো অফ কাউন্সিলের উপর ছেড়ে দেয়া হয়েছে। 

বিবৃতিতে  ফিফা লিখেছে, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রনালয়ের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এখনো বিষয়টির ইতিবাচক সমাধান সম্ভব বলে ফিফা আশাবাদী।