বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

খেলা

ওমানের পথে বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা

 প্রকাশিত: ১১:১৪, ৪ অক্টোবর ২০২১

ওমানের পথে বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা

ওমানে ঘুর্ণিঝড় ‘শাহিনের’ প্রভাবে রাজধানী মাসকাটের আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটেছিল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ওমান সফর শুরু করা নিয়ে খানিক সংশয় তৈরি হয়েছিল।

অবশেষে সে সংশয় কেটে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর রাত পৌনে ১২ টার ফ্লাইটে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে রাত ৮টার দিকে নির্বাচক হাবিবুল বাশার জানান, ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম সেই খবর প্রচার করে।

এ যাত্রাতেও ঘটেছে কিছু রদবদল। প্রথমে জানানো হয়েছিল জাতীয় দলের বহর ওমান যাবে চার্টার্ড ফ্লাইটে করে। পরে ঠিক হয়েছে যে, চার্টার্ড ফ্লাইটে নয়, বাংলাদেশ বিমানের ঢাকা-মাসকাট ফ্লাইটে ওমান যাবে ক্রিকেট দল।

৪ অক্টোবর একদিন রুম কোয়ারেন্টাইন। এরপর ৫ অক্টোবর থেকে ৭ দিনের অনুশীলন শুরু এবং সেটাই হবে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রস্তুতি।

অনলাইন নিউজ পোর্টাল