বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

শিশু

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

 প্রকাশিত: ১৯:৩৪, ৪ জুন ২০২৬

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

জেলার শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। এর একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে রিক পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।