বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

খেলা

উদ্বোধনী ম্যাচের জন্য ইয়ামাল ও উইলিয়ামসের খেলার আশা করছেন স্প্যানিশ কোচ

 প্রকাশিত: ১৯:৪০, ৪ জুন ২০২৬

উদ্বোধনী ম্যাচের জন্য ইয়ামাল ও উইলিয়ামসের খেলার আশা করছেন স্প্যানিশ কোচ

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ইয়ামাল ও উইলিয়ামস দুজনেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি। 

তবে দি লা ফুয়েন্তে তাদের দুজনকেই স্পেনের বিশ্বকাপ দলে রেখেছেন। গত মাসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা সুস্থ হয়ে উঠবেন বলে তার বিশ্বাস।

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে।

ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, “ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুবই ভালো। আগে থেকে নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি আমরা অনুসরণ করছি এবং সত্যি বলতে খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।”

তিনি জানান, চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।

বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকেলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।”

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা-প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে। 

তবে দি লা ফুয়েন্তের মতে, এই বিশ্বকাপ হবে “ঐতিহাসিক”। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে। এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

বাসস/নীহা/১২২৭/নীহা