শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

 প্রকাশিত: ১১:৩০, ৫ জুন ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট। 

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স হোয়ার্ফ এবং গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার হিসেবে আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে মোর্শেদ আলী খান দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় ওয়ানডে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও তানভীর আহমেদ। অ্যালেক্স হোয়ার্ফ তৃতীয় এবং মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

তৃতীয় ও শেষ ওয়ানডেতে অন-ফিল্ডে থাকবেন হোয়ার্ফ ও মাসুদুর রহমান মুকুল। তৃতীয় আম্পায়ার হিসেবে আহসান রাজাকে এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। 

দ্বিতীয় ম্যাচে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। এছাড়া মাসুদুর রহমান মুকুল তৃতীয় এবং গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। 

তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। গাজী সোহেল তৃতীয় আম্পায়ার এবং তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।

আগামী ৯, ১১ এবং ১৪ জুন মিরপুরে ওয়ানডে সিরিজ এবং ১৭, ১৯ এবং ২১ জুন চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।