বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

ইসলাম

ওমরাহ ভিসার আবেদন শুরু

 প্রকাশিত: ২০:৫৩, ৪ জুন ২০২৬

ওমরাহ ভিসার আবেদন শুরু

সৌদি আরব ১৪৪৮ হিজরির নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি (৩১ মে ২০২৬) রোববার থেকে ওমরাহ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রকাশিত ১৪৪৮ হিজরির ওমরাহ মৌসুমের ক্যালেন্ডার অনুযায়ী সোমবার ১ জুন থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে পারবেন। এ পারমিট নেওয়া যাবে নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

সম্প্রতি মন্ত্রণালয় নতুন ওমরাহ মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা করেছে। এতে ভিসা ইস্যু, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, ওমরাহ যাত্রীদের অভ্যর্থনা এবং সংশ্লিষ্ট ইলেকট্রনিক সেবাগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী ১ শাওয়াল ১৪৪৮ হিজরি, (৯ মার্চ ২০২৭) হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। আর ১৫ শাওয়াল ১৪৪৮ হিজরি (২৩ মার্চ ২০২৭) হবে উমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ। ৩০ শাওয়াল ১৪৪৮ হিজরি (৭ এপ্রিল ২০২৭) হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ সেবা দানকারী প্রতিষ্ঠান এবং বিদেশি এজেন্টদের অনুমোদিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ এবং মন্ত্রণালয়ের জারি করা সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে পুরো মৌসুমজুড়ে ওমরাহ যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ওমরাহ মৌসুমের সূচনার মধ্য দিয়ে সৌদি আরব আবারো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করল। এর মাধ্যমে হজ মৌসুম শেষে মক্কা ও মদিনায় ইবাদত-বন্দেগির ধারাবাহিকতা বজায় থাকবে এবং ওমরাহ সংশ্লিষ্ট সেবাগুলো নতুন উদ্যমে পরিচালিত হবে।