বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

খেলা

বিশ্বকাপে সবচেয়ে বেশী খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

 প্রকাশিত: ১৯:৩৬, ৪ জুন ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশী খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল সব দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ফিফা

বর্ধিত কলেবরের এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪৮ দলের ১২৪৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এদের মধ্যে ৩৫৭ জন খেলোয়াড়ের বিশ্বকাপে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 

এবারের আসরে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ সংখ্যক ১৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সিটির খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবেন আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও উজবেকিস্তানকে। 

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশী সংখ্যক খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর তালিকা :
ম্যানচেস্টার সিটি- ১৯ জন খেলোয়াড়
বায়ার্ন মিউনিখ- ১৮
আর্সেনাল- ১৬
পিএসজি- ১৬
বার্সেলোনা- ১৫
আল হিলাল- ১২
এ্যাথলেটিকো মাদ্রিদ- ১২
ক্রিস্টাল প্যালেস- ১২
ম্যানচেস্টার ইউনাইটেড- ১২
বরুসিয়া ডর্টমুন্ড- ১১
গ্যালাতাসারে- ১১
লিভারপুল- ১১