মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

প্রযুক্তি

সন্ধ্যায় খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি

 প্রকাশিত: ০৮:২১, ২৯ আগস্ট ২০২১

সন্ধ্যায় খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ বিষয়ে অনেক আগে থেকেই গবেষণা চলছে। এবার চাঞ্চল্যকর এক তথ্য সামনে এলো। সৌরমণ্ডলের সবচেয়ে বৃহত্তম গ্রহ বৃহস্পতি। আর এই বৃহস্পতি গ্রহ এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। বৃহস্পতি গ্রহ এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। তাছাড়া শনি গ্রহও এসে পড়েছে।
আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। নাসা জানিয়েছে, একটি দেখতে কোনো টেলিস্কোপ লাগবে না, খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলই নয়, সব তারার চেয়ে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।

জ্যোতির্পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে অপোজিশনে। যার অর্থ, পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। এই মাসেই সৌরমণ্ডলের আরো একটি গ্রহ শনিও চলে আসছে অপোজিশনে। ফলে, আগস্ট মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

অনলাইন নিউজ পোর্টাল