শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

রাজনীতি

‘চরমোনাই মাদরাসার শিক্ষকের উপর হামলাকারীকে গ্রেফতার করতে হবে’

 প্রকাশিত: ০৭:৩৬, ১৯ জুন ২০২৬

‘চরমোনাই মাদরাসার শিক্ষকের উপর হামলাকারীকে গ্রেফতার করতে হবে’

শফিকুল ইসলাম,

চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাসউদ হাসান ফিরোজ-এর ওপর হামলাকারী সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজ-এর বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষক, ভণ্ড প্রতারক ইত্যাদি মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক শব্দ ব্যবহার করে যে প্রতি হিংসামূলক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন একটি সুপরিকল্পিত চক্রান্ত। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে  তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে ধরাকে শরা জ্ঞান করে যেভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে নেমেছে তা বন্ধ না হলে বিএনপিকে চরম খেসারত দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিভিন্ন মিডিয়ার সংবাদে জানা যায় গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদারের এবং সাধারণ সম্পাদক লাভলু চাপরাশিসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে মাওলানা মাসউদ হাসান ফিরোজের কাছে মোটা অঙ্গের চাঁদা দাবি করে। চাঁদা  না পেয়ে সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করে। একই সাথে তাঁর স্ত্রী নাজনীন আক্তারও নির্মমভাবে নির্যাতনের শিকার হন। একজন নারীর ওপর এ ধরনের বর্বর হামলা মানবতা ও আইনের প্রতি চরম ধৃষ্টতার শামিল।
তিনি অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতার ও এলাকায় শান্তি শঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।