বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

রাজনীতি

‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’

 প্রকাশিত: ০৮:৫৩, ১৭ জুন ২০২৬

‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, পর্দা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি জানান।

মাওলানা হামিদী বলেন, সংসদে পর্দাশীল নারী সদস্যদের পর্দা প্রসঙ্গে মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর কষ্ট ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে দুইজন পর্দানশীন নারী সদস্যকে নিয়ে তাঁর ব্যবহৃত কিছু শব্দকে তিনি দুঃখজনক ও আপত্তিকর বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলামে পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অবমাননাকর বা উপহাসমূলক বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তাই তিনি মনিরুল হক চৌধুরীর কাছে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

খেলাফত আন্দোলনের এই নেতা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় পরিচয় ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে ইসলাম গভীরভাবে সম্পর্কিত। তাই জনগণের প্রতিনিধিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিলে অতীতে বিতর্কিত ব্যক্তিদের মতো সামাজিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।