মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

অব্যবহৃত সম্পদ কাজে লাগিয়ে আয়বর্ধক প্রতিষ্ঠান গড়ার নির্দেশ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

 প্রকাশিত: ২১:১৮, ৩ মার্চ ২০২৬

অব্যবহৃত সম্পদ কাজে লাগিয়ে আয়বর্ধক প্রতিষ্ঠান গড়ার নির্দেশ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ গাজীপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ স্টাফ কলেজে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি ও অবকাঠামো পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প প্রস্তাবনা তৈরি করার নির্দেশ দেন তিনি। 

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনির্ভর ও আধুনিকায়নের পথে এগিয়ে নিতে হবে। তিনি আরও জানান, ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, টেলিযোগাযোগ স্টাফ কলেজকে শুধু সরকারি প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখা হবে না; সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য এটি উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর লক্ষ্যে দেশি-বিদেশি স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সভায় কর্মকর্তারা কলেজের চলমান প্রশিক্ষণ কার্যক্রম, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্যাটেলাইট কার্যক্রমের প্রযুক্তিগত দিক ও পরিচালন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মন্ত্রী ভূকেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।