রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

 প্রকাশিত: ১১:৩৮, ৩ মার্চ ২০২৬

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

পশ্চিমাঞ্চল দিয়ে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১৩ মার্চের টিকেট বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে।”

এরপর ৪ মার্চে পাওয়া যাবে ১৪ মার্চের টিকেট; ৫ মার্চ পাওয়া যাবে ১৫ মার্চের; ৬ মার্চ মিলবে ১৬ মার্চের; ৭ মার্চ মিলবে ১৭ মার্চের; ৮ মার্চ মিলবে ১৮ মার্চের এবং ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকেট।

রেল কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদযাত্রায় একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন এবং এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে।

তবে কেনা টিকেট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেলওয়ে।

যারা অনলাইন থেকে আসন পাবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।