শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

রাজনীতি

প্রথমবারের মতো জনগণ ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছে: নাহিদ ইসলাম

 প্রকাশিত: ১৭:৩১, ১৪ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো জনগণ ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারই প্রথমবারের মতো জনগণ হাসিনা ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পহেলা বৈশাখকে দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তবে এবার জনগণ নববর্ষকে একটি জাতীয় উৎসব হিসেবে পালনের সুযোগ পেয়েছে বলে আশা প্রকাশ করেন।

রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত এনসিপির বৈশাখী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। জুলাই কেবল কোনও ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন এর জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।

নাহিদ ইসলাম বলেন, চলমান সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন এবং বিচারিক সংস্কারও শিগগির দেখতে চায় জনগণ। এই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে, যেন পরবর্তী সরকার তা অব্যাহত রাখতে পারে।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ ও আইনসভা নির্বাচনের এজেন্ডা সামনে রেখে কাজ করছে এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদ বিলুপ্তির পথে এগিয়ে যেতে চায়। ঐক্যকে ভিত্তি করে এনসিপি ভবিষ্যতের রাজনীতিতে অগ্রসর হবে।