মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

রাজনীতি

সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশিত: ২০:২৮, ২৬ ডিসেম্বর ২০২২

সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী শহরের এ আর সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। 

সম্মেলন উপজেলা সভাপতি পদে সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন মিন্টু (প্রতীক-দোয়াত কলম) ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান (প্রতীক-আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২০৬ ভোট পেয়ে উপজেলার সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম লোকমান। মনোয়ার হোসেন মিন্টু পান ১২৪ ভোট।  
 
সাধারণ সম্পাদক পদে সাবেক যুবদল নেতা কামরুল হাসান কার্জন (প্রতীক-রিকশা) ও শরিফুল ইসলাম (প্রতীক-সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল হাসান কার্জন, তার শরিফুল ইসলাম পান ১৪৬ ভোট।  

উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ভোটার রয়েছেন ৩৫৫ জন। তার মধ্যে আটটি ভোট বাতিল হয়।  

এদিকে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রশিদুল হক সরকার ও শেখ বাবলু পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব এ জেড জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর পৌর মেয়র ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান।  

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হক লিটন ও এরশাদ হোসেন পাপ্পু।  
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার  জানান, সম্মেলন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  

এ ক্ষেত্রে প্রশাসন, সাংবাদিক ও সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।  

কাউন্সিলে বক্তারা আরও বলেন, আমরা বিএনপির কর্মীরা আগামীতেও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিচ্ছি।