রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

সংস্কৃতি

‘রবীন্দ্র পুরস্কার’ পেলেন অর্থনীতিবিদ আতিউর রহমান 

 প্রকাশিত: ১৮:০৮, ১০ এপ্রিল ২০২২

‘রবীন্দ্র পুরস্কার’ পেলেন অর্থনীতিবিদ আতিউর রহমান 

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান।  

আজ রোববার একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই পুরষ্কার প্রদান করা হয়। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। 

সেলিনা হোসেন বলেন,বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তার কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূললগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।

উল্লেখ্য,রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ জন  গুণী ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন। 

পরে,পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক,সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।