শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

খেলা

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিএল অল স্টার্স দল

 প্রকাশিত: ১৪:৪৯, ৭ মার্চ ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিএল অল স্টার্স দল

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টার্স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ (জাতীয় দল)। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিমূলক এ ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের বিসিএল অল স্টার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিএল অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। দলে আছেন জাতীয় দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম। 

এছাড়াও আছেন বিসিএলে দারুণ পারফরমেন্স করা মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, রিপন মন্ডল, জিসান আলমরা। 

আগামীকাল ৭ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বিসিবি। 

আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিএল অল স্টার্স দল : আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।