রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

সংস্কৃতি

ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

 প্রকাশিত: ২১:২৪, ২ মার্চ ২০২৬

ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফেনীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চতুর্থবারের মতো ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দৈনিক ‘ফেনীর সময়’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক। দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আজম এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।

প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে প্রতিটি গ্রুপে বালক ও বালিকা বিভাগে আলাদাভাবে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৪৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এর আগে রবিবার সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার। দুপুরে প্রথম পর্বের বাছাই শেষে উত্তীর্ণ ১৪৫ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘স্কুল ও মাদরাসার সময়টা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। ভবিষ্যতে আমরা কী হবো, তার প্রথম ধাপটা তখনি রচিত হয়। নিয়মিত চর্চা ও অভিভাবকদের সহায়তায় তা বিকশিত হয়। দৈনিক ফেনীর সময়ের এই আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে দারুণ সহায়ক হবে।’

অনুষ্ঠানে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।