শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

খেলা

৪৯৯ রান ও ৩৪ ছক্কায় রেকর্ড বইয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

 প্রকাশিত: ১৪:৫২, ৭ মার্চ ২০২৬

৪৯৯ রান ও ৩৪ ছক্কায় রেকর্ড বইয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। 

মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ এবং নকআউট ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক আসরে দুইবার আড়াইশ রানের সংগ্রহ পেল ভারত। চলতি আসরের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রান করেছিল স্বাগতিকরা। এছাড়া টি টোয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার রেকর্ড আড়াইশ বা তার বেশি রান করল ভারত।

জবাবে ৭ উইকেটে ২৪৬ রান তুলে ম্যাচ হারে ইংল্যান্ড। জ্যাকব বেথেলের ৪৮ বলে ১০৫ রানেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে রান উঠেছে মোট ৪৯৯। টি-টোয়েন্টি বিশ্বকাপ  ইতিহাসে যেকোন ম্যাচে দুই দল মিলিয়ে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪৫৯ রান করেছিল। 

এই ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৪টি। ভারত ১৯টি ও ইংল্যান্ড ১৫টি ছক্কা মারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের জন্ম দেয়। চলতি আসরে  এর আগে বিশ্বকাপে ৩১ ছক্কায় রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ।

এবারের আসরে এ পর্যন্ত মোট ৮৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন টুর্নামেন্টে কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। 

এ ম্যাচে ভারত ইনিংসে ছক্কা ১৯টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

চার ছক্কা মিলিয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচে বাউন্ডারির সংখ্যা ৭৩টি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ চার-ছক্কা। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সর্বোচ্চ ৬১টি চার-ছক্কা হয়েছিল।

ভারতের বিপক্ষে ৪ ওভার বল করে ৬১ রান দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে  বেশি রান খরচার বোলিং এটি।

২০০৭ আসরে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৬০ রান দিয়ে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হয়েছেন ইংল্যান্ডের বেথেল। ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 

ভারতের হয়ে ৪ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোন বোলারের সবচেয়ে বেশি রান খরচার বোলিং এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার ফাইনালে উঠেছে ভারত। যা সর্বোচ্চ। এছাড়া এই নিয়ে ১৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। এটিও সর্বোচ্চ।

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে অসিরা।

বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এর আগে পাকিস্তান ২০০৭ ও ২০০৯ এবং শ্রীলংকা ২০১২ ও ২০১৪ সালে টানা দুই বার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।