মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক
মানিকগঞ্জ সদর থেকে ছয় হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে, যাদের মাদক কারবারি বলছে পুলিশ।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে করে দিঘী ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম।
আটকরা হলেন, কক্সবাজারের উখিয়া থানা এলাকার নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।
এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।