রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

লাইফস্টাইল

দ্রুত ফ্রিজ নষ্ট হওয়ার ৫টি সাধারণ কারণ

 প্রকাশিত: ১৯:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দ্রুত ফ্রিজ নষ্ট হওয়ার ৫টি সাধারণ কারণ

খাবার সতেজ রাখতে এবং গৃহিণীদের কাজের চাপ কমাতে ফ্রিজের বিকল্প নেই। তবে সঠিক যত্নের অভাব এবং কিছু সাধারণ ভুলের কারণে শখের এই প্রয়োজনীয় যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ফ্রিজ ইঞ্জিনিয়ারদের মতে, মূলত পাঁচটি প্রধান কারণে একটি ফ্রিজ অকালেই তার কার্যক্ষমতা হারায়।

এর মধ্যে অন্যতম হলো ফ্রিজের কনডেন্সার কয়েল নিয়মিত পরিষ্কার না করা। ফ্রিজের পেছনে বা নিচে থাকা এই কয়েলটি গরম বাতাস বাইরে বের করে দেয়। এখানে ধুলোবালি জমলে মেশিনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ফ্রিজের আয়ু কমিয়ে দেয়। তাই নিয়মিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কয়েল পরিষ্কার রাখা জরুরি।

ফ্রিজের দরজার চারপাশের রাবার সিলটি ভেতরের ঠান্ডা বাতাস আটকে রাখতে সাহায্য করে। অনেক সময় অবহেলার কারণে এই সিল নষ্ট হয়ে যায়, ফলে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং তাপমাত্রা বজায় রাখতে ফ্রিজকে বাড়তি শক্তি খরচ করতে হয়। এটি ফ্রিজ নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ।

রাবার সিল ভালো রাখতে নিয়মিত ভেজা কাপড় দিয়ে মোছা এবং প্রয়োজনে সামান্য ভেসলিন ব্যবহার করা যেতে পারে।

এছাড়া ফ্রিজের ভেতরের ভেন্ট বা বাতাস চলাচলের পথ আটকে রাখাও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভেন্টের সামনে বড় বাসন বা গাদাগাদি করে খাবার রাখলে ঠান্ডা বাতাস চলাচলে বাধা পায়, যা পরোক্ষভাবে ফ্রিজের ওপর চাপ বাড়ায়।

ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ একেবারে খালি রাখা যেমন ঠিক নয়, তেমনি অতিরিক্ত জিনিস দিয়ে গাদাগাদি করে রাখাও ক্ষতিকর।

ফ্রিজ তিন-চতুর্থাংশ ভর্তি রাখা সবচেয়ে আদর্শ অবস্থা, যা বাতাস চলাচলে সহায়তা করে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখে।

এছাড়া বারবার ফ্রিজের দরজা খোলার অভ্যাসও যন্ত্রটির দ্রুত ক্ষতির কারণ হতে পারে। প্রতিবার দরজা খোলার ফলে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং কম্প্রেসারকে পুনরায় তাপমাত্রা ঠিক করতে অতিরিক্ত কাজ করতে হয়।

এই অভ্যাস দীর্ঘমেয়াদে কম্প্রেসারকে দুর্বল করে দেয়। তাই ফ্রিজ দীর্ঘ সময় ভালো রাখতে সঠিক নিয়ম মেনে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।