মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ফেইসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব: ব্যাংকে কোটি টাকা, তিন ফ্ল্যাট আশা করি আমাকে ভুলে যাবেন এবং মাফও করে দেবেন: বাণিজ্য উপদেষ্টা সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

জাতীয়

নারায়ণগঞ্জের প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

 প্রকাশিত: ১৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট। শ্লোগান আর মিছিলে মুখর নারায়ণগঞ্জের রাজপথ আজ সকাল সাড়ে ৭টা থেকে শান্ত হয়ে গেছে। 

শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্ধারিত ৪৮ ঘণ্টার নীরবতা। তবে রাজপথ শান্ত হলেও অলিগলি আর চায়ের কাপে আলোচনায় চলছে নির্বাচনী সমীকরণ। ভোটারদের মাঝে যেমন উৎসাহ রয়েছে, তেমনি কৌতূহল রয়েছে প্রার্থীদের নিজেদের ভোট দেওয়া নিয়ে। 

জেলা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীরা স্ব-স্ব এলাকায় নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার (ইউপি ভবন), মুড়াপাড়া কেন্দ্রে ভোট প্রদান করবেন। এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুরিয়া কেন্দ্রে ভোট দেবেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, পাঁচরুখী কেন্দ্রে ভোট দেবেন। স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান খান ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলমদী কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ও সিপিবির মো. হাফিজুল ইসলাম বান্টি এলাকার বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভোটকেন্দ্র মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-১, নতুন ভবন), প্রতাবের চর। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল করিম ভূঁইয়া উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উটমা কেন্দ্রে ভোট প্রদান করবেন। গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ভোট দেবেন গোদনাইলের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র -১ এর দক্ষিণ পাশের ৬ তলা ভবনে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-২, টিনশেডের পশ্চিমাংশ), পাইনদি কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি জোট সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিমনগর কেন্দ্রে ভোট প্রদান করবেন। 

স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা (কেন্দ্র-১), ফতুল্লা কেন্দ্রে ভোট দেবেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ভোট দেবেন সিদ্ধিরগঞ্জ রেবেতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ২য় তলায়। এই আসনের আরেক প্রার্থী রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৩, এম. এ. লতিফ বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলা), হরিহরপাড়া কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ (কেন্দ্র-২) কেন্দ্রে ভোট প্রদান করবেন। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঙ্গলবন্দ কেন্দ্রে ভোট দেবেন। 

সিপিবির মন্টু চন্দ্র ঘোষ ভোট দেবেন পশ্চিম দেওভোগ ভূঁইয়ার বাগের বিদ্যানিকেতন হাই স্কুলের কেন্দ্র-১ এর উত্তর পার্শ্বের ভবনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ২৪ নম্বর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪, ৪১/১ নবাব সলিমুল্লাহ রোড কেন্দ্রে ভোট প্রদান করবেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম হেরিটেজ স্কুল (কেন্দ্র-২, তৃতীয় তলা), উত্তর চাষাঢ়া, চানমারী কেন্দ্রে ভোট দেবেন।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন সেজন্য নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো নারায়ণগঞ্জ। ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।