মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ফেইসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব: ব্যাংকে কোটি টাকা, তিন ফ্ল্যাট আশা করি আমাকে ভুলে যাবেন এবং মাফও করে দেবেন: বাণিজ্য উপদেষ্টা সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

সংস্কৃতি

মাওলানা যুবাইর আহমদ আশরাফ ছিলেন বিরল গুণের অধিকারী একজন আলেম

 প্রকাশিত: ১৯:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মাওলানা যুবাইর আহমদ আশরাফ ছিলেন বিরল গুণের অধিকারী একজন আলেম

সদ্য চলে যাওয়া লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যুবাইর আশরাফের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামের উদ্যোগে। অনলাইনে সম্প্রচারিত এই স্মরণসভায় মাওলানা যুবাইর আহমদ আশরাফের জীবন, কর্ম ও সাধনা নিয়ে স্মৃতিচারণ করেন তার শিক্ষক, বন্ধুবান্ধব, অনুজ ও পরিবারের সদস্যরা। 

শনিবার (7ফেব্রুয়ারি ) রাতে আওয়ার ইসলাম কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে মাওলানা যুবাইর আহমদ আশরাফের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। প্রধান অতিথি ছিলেন মাওলানা যুবাইর আহমদ আশরাফের উস্তাদ ও মালিবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ মায়মুন।

শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসউদুল কাদিরের উপস্থাপনায় আলোচনা করেন রাজধানীর পীরজঙ্গী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল আখির, বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী, মাওলানা যুবাইর আহমদ আশরাফের জামাতা ও ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাজহারী, মরহুমের ছেলে হুজাইফা, মুহাম্মদ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ প্রমুখ। 

স্মরণসভায় বক্তারা বলেন, মাওরানা যুবাইর আহমদ আশরাফ রহ. ছিলেন বহুমাত্রিক গুণে গুণান্বিত একজন আলেমে দীন। প্রচণ্ড মেধাবী ছিলেন। তিনি বাংলা ভাষার একজন সাধক ছিলেন। বাংলা ভাষার সর্বজন স্বীকৃত পণ্ডিত ড. কাজী দীন মুহম্মদ তাঁকে স্বীকৃতি দিয়েছেন। আলেমদের মধ্যে এমন স্বীকৃতির ঘটনা বিরল। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা যুবাইর আহমদ আশরাফ চলে গেলেও তাঁর লিখনিসহ অন্যান্য খেদমত সদকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে। তাঁর চিন্তাধারা এবং লিখনি কীভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে সবাইকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। 

অনুষ্ঠানে জানানো হয়, লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত ত্রৈমাসিক কাগজ লেখকপত্রের আগামী সংখ্যাটি (এপ্রিল-জুন-২০২৬) সংখ্যাটি হবে ‘মাওলানা যুবাইর আহমদ আশরাফ’ স্মরণসংখ্যা। এছাড়া তাঁর ওপর একটি স্বতন্ত্র স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণাও দেন বন্ধু, সহপাঠী ও অনুরাগীরা।