শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

 প্রকাশিত: ১৬:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার গভীর রাতে এই আগুন দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান।

আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো হচ্ছে- সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুলিশ সুপার বলেন, সোমবার রাত ২টা থেকে ভোররাতের মধ্যে কোনো সময়ে ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মঙ্গলবার দুপুরে আগুন দেওয়া ভোটকেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান,পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।