শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

লাইফস্টাইল

শীতে গরম পানি দিয়ে গোসল

 প্রকাশিত: ১০:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

শীতে গরম পানি দিয়ে গোসল

চারদিকে শীত আর শীতের আবহাওয়া। শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে আমাদের জন্য। শীতের কষ্ট আর ঠাণ্ডাজনিত রোগসহ নানা কারণেই আমরা শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করি। অনেকে ঠান্ডা পানি জমের মতো ভয় পান। তাই গোসলের জন্য চাই কুসুম গরম পানি। । কুসুম গরম পানি আপনাকে কেবল ঠান্ডার হাত থেকেই রেহাই দেবে না, এর রয়েছে বেশকিছু উপকারিতা।

১. শরীরের তপমাত্রা বাড়াতে গরম পানির গোসল খুবই উপকারী। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তি আসে। 

২. রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমাতে সহায়ক গরম পানি। ডায়াবেটিস রোগীতে ক্ষেত্রে গরম পানিতে গোসল খুবই দরকারি। ওজনও কমে।

৩. সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত। নিশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে।

৪. গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রনার উপশম হয়।

৫. গরম পানি দিয়ে গোসল করলে বাতের ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। 

৬. নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে।