রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য

 প্রকাশিত: ১৬:০৭, ২ মার্চ ২০২৬

৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তা আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল ([email protected] অথবা [email protected]) এবং সংশ্লিষ্ট হজ এজেন্সির কাছে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এজেন্সিকে নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা প্রস্তুত করে তাতে লিড এজেন্সির প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক প্রিন্ট করে আগামী ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে।

সরকারি মাধ্যমে নিবন্ধিত প্রবাসী হজযাত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে। তারা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক এবং অঙ্গীকারনামা স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইলের পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠাবেন।

দাখিল করা রিপোর্ট ও অঙ্গীকারনামা পর্যালোচনার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চ তারিখের মধ্যে ই-হজ সিস্টেমে তথ্য অন্তর্ভুক্ত করে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া আগামী ১১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেম-এ সব হজযাত্রীর ভিসার আবেদন সম্পন্ন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে