মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৮ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জাতীয়

সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

 প্রকাশিত: ২৩:২১, ২ মার্চ ২০২৬

সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। সাম্য ও সম্প্রীতির বন্ধনে সকলে মিলে-মিশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে আমাদের।

আজ সোমবার রাঙ্গামাটি শহরের বনরূপায় দারুচিনি ক্যাফে রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান তার বক্তব্যে পবিত্র রমজান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙ্গামাটি জেলা জেএসএস সভাপতি গঙ্গা মানিক। এছাড়াও এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।