সোমবার ০২ মার্চ ২০২৬, ফাল্গুন ১৮ ১৪৩২, ১৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জাতীয়

প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১৭:২৮, ২ মার্চ ২০২৬

প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি জানান, এ বিষয়ে প্রধান বিরোধীদলকে প্রার্থী ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার।

এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন।

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার, দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধীদল পাবে।

যদিও ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।