সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

লাইফস্টাইল

শীতে ঘরেই তৈরি করুন পাটিসাপটা পিঠা

 প্রকাশিত: ২১:০১, ২ জানুয়ারি ২০২৩

শীতে ঘরেই তৈরি করুন পাটিসাপটা পিঠা

শীত মানেই বিভিন্ন রকম পিঠা পুলির আয়োজন। আর সেই সব পিঠার মধ্যে অন্যতম হলো পাটিসাপটা। এই পাটিসাপটা আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। তবে কখনো কী ক্ষীর পাটিসাপটা খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন। 

এই পিঠা খেতে যেমন মজাদার তেমনই তৈরি করাও সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক পাটিসাপটা পিঠা তৈরির রেসিপিটি- 

উপকরণ: চালের গুঁড়া এক কাপ, ময়দা আধা কাপ, গুঁড়া দুধ ১/৩ কাপ, লবণ স্বাদ মতো, খেজুরের গুড় (তরল) আধা কাপ। 

ক্ষীরসা তৈরির উপকরণ: পানি এক কাপ, গুঁড়া দুধ এক কাপ, সুজি ১/৪ কাপ, ঘি দুই টেবিল চামচ, গুড় ১/৩ কাপ।

প্রণালী: চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিন। পানি দিন প্রয়োজন মতো। মসৃণ ও পাতলা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন।

ক্ষীরসা তৈরির জন্য চুলায় একটি প্যানে পানি ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি গরম হয়ে গেলে সুজি ও ঘি দিয়ে অনবরত নাড়ুন। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে গুড় মিশিয়ে নিন।

এবার ননস্টিক ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে চুলায় দিয়ে দিন। গর্তযুক্ত চামচের সাহায্যে পিঠার ব্যাটার দিয়ে দিন প্যানে। প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন। চুলার জ্বাল একদম কম রাখবেন। এক কোনায় লম্বা করে ক্ষীরসা দিয়ে ভাঁজ করে নিন পিঠা। আরো কয়েক মিনিট উল্টেপাল্টে নামিয়ে পরিবেশন করুন বিকেলের নাস্তায় গুঁড়া দুধের ক্ষীরসায় পাটিসাপটা পিঠা।