রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

ইসলাম

দোয়া কবুলের শ্রেষ্ঠ দশ দিন

 প্রকাশিত: ১৬:৫৩, ১৮ জুলাই ২০২১

দোয়া কবুলের শ্রেষ্ঠ দশ দিন

মুসলিমদের জন্যে দুই ঈদ হলো মূলত ইবাদতের দুই ভরা মৌসুম। ঈদুল ফিতরের আগে রয়েছে বছরের শ্রেষ্ঠ দশ রাত। আর ঈদুল আজহার আগে রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়- বছরের শ্রেষ্ঠ দশ দিন। 

ইবন আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের এই দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? 

রাসুলুল্লাহ বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে যুদ্ধে বের হল এবং এর কোনো কিছু নিয়েই ফেরত এলো না (তার কথা ভিন্ন)।’ (বুখারী : ৯৬৯; আবূ দাউদ : ২৪৪০; তিরমিযী : ৭৫৭)

রমজান মাস যেমন বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস তেমনি জিলহজের এই দশদিন হচ্ছে বছরের শ্রেষ্ঠ দশ দিন। সকল মুফাসসির এ ব্যাপারে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনুল কারীমের সুরা ফাজরে যে দশ দিনের শপথ করেছেন তা জিলহজ মাসের প্রথম দশদিন। 

রমজানের শেষ দশ রাতে যেমন রয়েছে হাজার মাসের থেকেও উত্তম রজনী শবে-কদর। তেমনি, জিলহজ মাসের দশ দিনের মধ্যে রয়েছে আরাফার দিন। যে দিন আল্লাহর কাছে থেকে ক্ষমা ও মাগফিরাত পাওয়ার দিন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। 

জিলহজ মাসের গুরুত্বের জন্যে এক আরাফার দিন থাকাই যথেষ্ঠ ছিল। সেই সঙ্গে এই দশকেই আছে কোরবানির দিন। একেবারে ইবাদাতে পরিপূর্ণ দশটি দিন।  

এ দিনগুলোতে আমল করার সওয়াব তো বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক বেশি। আবু হুরায়রা  (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, ‘জিলহজের দশ দিনের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। এ মাসের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার মতো, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।’ (তিরমিজি শরিফ, হাদিস : ৭৫৮)

তাই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা একজন সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য। 

অনলাইন নিউজ পোর্টাল