শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

খেলা

‘শুরুর একাদশে নেই মেসি’, ৯১ বছর বয়সী সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন স্কালোনি

 প্রকাশিত: ২১:৪০, ২৭ জুন ২০২৬

‘শুরুর একাদশে নেই মেসি’, ৯১ বছর বয়সী সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন স্কালোনি

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, ম‍্যাচের কোনো এক পর্যায়ে নামবেন অধিনায়ক।

বাংলাদেশ সময় রোববার সকালে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া।

নকআউট পর্ব ও গ্রুপ শ্রেষ্ঠত্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম দুই ম‍্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে জর্ডান।

প্রথম দুই ম‍্যাচে পাঁচ গোল করা মেসির খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন ৯১ বছর বয়সী বেতার সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেস, যিনি নিজের ১৮তম বিশ্বকাপ কাভার করছেন এবার।

“লিও শুরুতে বেঞ্চে থাকবে। আমি উত্তর দিচ্ছি, কারণ আন্তরিক উত্তর আপনার প্রাপ‍্য। লিও পরের দিকে খেলবে।”

গ্রুপের পর্বে শীর্ষে থাকার লক্ষ‍্য পূরণ হওয়ায় অনিয়মিত খেলোয়াড়দের নামাতে পারে আর্জেন্টিনা, কিছু দিন ধরে চলছে এমন আলোচনা। নকআউট পর্বের আসন্ন চ‍্যালেঞ্জ বিবেচনায় রেখে জর্ডানের বিপক্ষে দুর্বল দল নামানোর আলোচনা উড়িয়ে দিলেন স্কালোনি।

“কাল যারা খেলবে, মাঠে নামা তাদের প্রাপ‍্য। অনুশীলনে আমরা যে এতো শ্রম দেই, সেটা তাদের জন‍্যই। সে কারণে আমরা এখানে আছি। যখন খেলে না, তখন তারা সর্বোচ্চ পরিশ্রম করে যায়।”

“সবাইকে খেলার সুযোগ দিতে চাই, যখন সুযোগ পাই তখন সেটা আমি দিই। কারণ, এটা তাদের প্রাপ‍্য। ওরা চমৎকার খেলোয়াড়ও। একজন কোচের স্বপ্ন হলো, কোন খেলোয়াড় আছে তার উপর নির্ভর না করে দলের একইভাবে পারফর্ম করে যাওয়া।”