স্কুল-কলেজে পড়ুয়া দরিদ্রদের জন্য জাকাতের অর্থ ব্যয়
যদি কেউ প্রকৃতপক্ষে গরিব হয়, অর্থাত্ তার কাছে নিসাব পরিমাণ সম্পদ না থাকে এবং তার পড়াশোনা ও মৌলিক প্রয়োজন পূরণের সামর্থ্য না থাকে, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ। সে দ্বিনের পথে চলুক বা স্কুল-কলেজে পড়াশোনা করুক—গরিব মুসলিম হওয়াই এখানে মূল বিষয়। তাই তার বৈধ পড়াশোনা, বইপত্র, ভর্তি ফি, থাকা-খাওয়া ইত্যাদির জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা জাকাতের হকদারদের সম্পর্কে বলেন, ‘জাকাত তো কেবল ফকির ও মিসকিনদের জন্য।’ (সুরা আত তাওবা, আয়াত : ৬০)
আর কাকে টাকা দেবেন—এ ক্ষেত্রে উত্তম হলো জাকাতের মাল এমনভাবে দেওয়া—যাতে গরিব ব্যক্তি মালিক হয়ে যায়।
জাকাদের হকদার যদি বুঝদার ও টাকা ব্যবহারে সক্ষম হয়, তাহলে সরাসরি তাকে দেবে। আর যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার অভিভাবক বা দায়িত্বশীলকে দিতে পারবে। তবে নিয়ত থাকবে যে এই টাকা দরিদ্র সন্তানের প্রয়োজন পূরণের জন্য তার মালিকানায় দেওয়া হচ্ছে।