রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে ইরানের ৭ ক্ষেপণাস্ত্র হামলা

 প্রকাশিত: ০৭:১৮, ৭ জুন ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের ৭ ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সামরিক বাহিনী ইরানের চারটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর শুক্রবার ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রটিও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

সেন্টকম আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন সামরিক সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।