শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে

 প্রকাশিত: ২০:২৫, ৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রাজধানী হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছেন, এমনটি দেখিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

গত মাসে যুক্তরাষ্ট্রের এক আদালতে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার পর শুক্রবারই প্রথম বর্ষীয়ান এ রাষ্ট্রনায়ক জনসম্মুখে আসেন।

১৯৯৬ সালে নির্বাসিত কিউবানদের একটি দলের পরিচালিত দুটি ছোট বিমান গুলি করে ভূপাতিত করেছিল কিউবার সামরিক বাহিনীর জঙ্গিবিমানগুলো। এ ঘটনায় বিমান দুটির চার ক্রু নিহত হয়েছিল। এদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক ও অপরজন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা ছিলেন।

সেসময় কিউবার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন রাউল। প্রতিরক্ষামন্ত্রী রাউলের নির্দেশেই ওই বিমানগুলো ভূপাতিত করা হয়েছিল বলে অভিযোগ ওয়াশিংটনের।

তিন দশক আগের এই ঘটনার নির্দেশ দাতা হিসেবে গত মাসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ৯৫ বছর বয়সী এই সাবেক এই নেতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনে।

রাউলের ভাই কিংবদন্তি কমিউনিস্ট বিপ্লবী ফিদেল কাস্ত্রোও কিউবার প্রেসিডেন্ট ছিলেন। এ দুই ভাই এবং তাদের দল কমিউনিস্ট পার্টি ও সরকারকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র শত্রু বিবেচনা করে আসছে।

২০১৮ সালে রাউল কিউবার প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন, তিনি ২০২১ সালে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান।

নির্বাসিত কিউবানদের বিমান ভূপাতিত করার ওই ঘটনায় তখন যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছিল, দিয়েছিল হাভানার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও। কিন্তু রাউল বা ফিদেলের বিরুদ্ধেই কখনোই ফৌজদারি অভিযোগ আনেনি।

মার্কিন বিচার মন্ত্রণালয় ২০০৩ সালে কিউবার তিন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনলেও তাদেরকে কখনোই যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়নি।

ক্যারিবীয় দ্বীপ দেশটির কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যেই ওয়াশিংটন রাউলের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১ মে হাভানায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের অনুষ্ঠানে রাউল কাস্ত্রোকে শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল। ঠিক তার পরপরই আদালতে তার বিরুদ্ধে এই অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ।

তারও আগে, গত ১৫ জানুয়ারি হাভানায় একটি সরকারি অনুষ্ঠানে রাউলকে শেষবার দেখা গিয়েছিল। তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার সময় নিহত ৩২ জন কিউবান সেনার প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হঠাৎ অভিযান চালিয়ে সেখান থেকে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে এবং তাকে মাদক পাচার সংক্রান্ত মামলায় মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করে। মাদুরো শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

মার্চে ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলা ও ইরানের পর কিউবাই তার ‘পরবর্তী লক্ষ্য’।