রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইসলাম

মারেফাত ইবাদত বিমুখ করে না

 প্রকাশিত: ১১:৩৫, ৭ জুন ২০২৬

মারেফাত ইবাদত বিমুখ করে না

আয়েশা (রা.) নবী (সা.) রাতে (এত দীর্ঘ সময়) নামাজ আদায় করতেন যে, তাঁর পা দুখানি (ফুলে) ফেটে (দাগ পড়ে) যেত। একদা আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসুল! আপনি এরূপ কাজ কেন করছেন? আল্লাহ তো আপনার আগের ও পিছের সব পাপ মোচন করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি তাঁর কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না?’ (সহিহ বুখারি, হাদিস : ৪৮৩৭)

শিক্ষা 

হাদিসবেত্তাগণ বলেন, 

১. হাদিসটি ইবাদত-বন্দেগির ক্ষেত্রে মহানবী (সা.)-এর উচ্চ নিষ্ঠা, আগ্রহ ও প্রচেষ্টার প্রমাণ।

২. মারেফাত তথা আল্লাহর পরিচয় ও নৈকট্য লাভ বান্দাকে ইবাদতবিমুখ করে না। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে অধিক মারেফাতের অধিকারী কেউ ছিল না।

৩. ইবাদত ও আনুগত্য আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের উত্তম মাধ্যম।

৪. মুমিন আল্লাহর নৈকট্য লাভে সর্বোচ্চ চেষ্টা ও মুজাহাদা করবে, কিন্তু নিজের ক্ষতি হয় এমন বোঝা নিজের ওপর চাপিয়ে নেবে না। কেননা এতে মন-মানসিকতা বিগড়ে যাওয়ার ভয় থাকে। 

৫. মুমিনের অন্তর থেকে কখনোই আল্লাহর ভয় মুক্ত হবে না, সে দ্বিনের পথে যত মর্যাদাশীলই হোক না কেন। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)