রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খেলা

টানা সপ্তম জয় আবাহনীর

 প্রকাশিত: ১০:২৬, ৭ জুন ২০২৬

টানা সপ্তম জয় আবাহনীর

পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং ও ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা সপ্তম জয়ের স্বাদ নিয়েছে আবাহনী লিমিটেড। 

লিগের নবম রাউন্ডের ম্যাচে আজ আবাহনী বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেরও। তবে রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।  

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ২৭৫ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ।

পাঁচ নম্বরে নেমে ১১টি চার ও ৪টি ছক্কায় ৯৯ বলে ১১৯ রান করেন শুক্কুর। মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭০ বলের ইনিংসে ১১টি চার ছিল। এছাড়া লিটন দাস ৪৩ রান করেন।

মুস্তাফিজ ৩০ রানে ৪ উইকেট নেন। 

জবাবে বৃষ্টি আইনে ২০ ওভারে ১৬৩ রানের লক্ষ্য পায় আবাহনী। গতকাল ৬ ওভারে ১ উইকেটে হারিয়ে ৫১ রান তুলে তারা। এরপর আবারও বৃষ্টির নামলে খেলা রিজার্ভ ডে’তে গড়ায়।

আজ ১৮.৫ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তুলে জয়ের স্বাদ পায় আবাহনী। জাকের আলি অপরাজিত ৩৩, নাজমুল হোসেন শান্ত ৩০, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১২ বলে ২৬, এসএম মেহরব ৭ বলে ১৭ ও রাকিবুল হাসান ৮ বলে অনবদ্য ১৪ রান করেন। লিজেন্ডস অব রূপগঞ্জের মাহেদি হাসান ৩ উইকেট নেন। দারুণ বোলিং নৈপুন্যে ম্যাচ সেরার স্বীকৃতি পান আবাহনীর মুস্তাফিজ।

এছাড়া এই রাউন্ডের অন্যান্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব বৃষ্টি আইনে ১৭ রানে সিটি ক্লাবকে, প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ১৬ রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে এবং বসুন্ধরা স্ট্রাইকার্স ৩১ রানে ঢাকা লিওপার্ডসকে হারায়।