শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

লাইফস্টাইল

মিষ্টি ও রসালো লিচু চিনবেন যেভাবে

 প্রকাশিত: ২০:২৮, ৬ জুন ২০২৬

মিষ্টি ও রসালো লিচু চিনবেন যেভাবে

দেশে এখন চলছে লিচুর মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু। অনেকেই পাকা ও মিষ্টি লিচু চিনতে পারেন না কিংবা কিনতে পারেন না। কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনিও পাকা ও মিষ্টি লিচু কিনে খেতে পারবেন।

বিভিন্ন জাতের ও রঙভেদে লিচু হয়। লাল, কমলা কিংবা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে থাকে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়ে থাকে। আর লিচু যদি বেশি নরম হয় তাহলে কখনো কিনবেন না। কারণ সেগুলো বেশি পাকা। এমনকি লিচুর বেশিরভাগই নষ্ট হয়।

আর মিষ্টি ও রসালো লিচু চেনার সবচেয়ে সহজ উপায় হলো— এর খোসার রঙ, আকার এবং গন্ধ পরীক্ষা করা। গাঢ় লাল রঙের, মাঝারি আকৃতির (১ ইঞ্চি) ও সতেজ বোঁটার লিচুগুলো সাধারণত পাকা ও মিষ্টি হয়। খোসায় কালচে দাগ থাকলে বা গন্ধ টক হলে তা কেনা থেকে বিরত থাকুন।

পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না। অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রঙ দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রঙ বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।Fruits & Vegetables

আর সবসময় গাঢ় রঙের লিচু কেনা ভালো। এবং এর সাইজ এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ব হয়। 

লিচু ভালো কিনা তা পরীক্ষা করতে এর খোসা ছাড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে, তাহলে সেটি পাকা ও মিষ্টি। আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে। আর বোঁটার অংশটি দেখে নিন। বোঁটা যদি তাজা ও সবুজ থাকে, তবে বুঝবেন লিচুটি গাছ থেকে সদ্য পাড়া হয়েছে। বোঁটার কাছে পচন ধরা লিচু কেনা উচিত নয়। খুব ছোট বা অতিরিক্ত বড় না কিনে মাঝারি ও গোলাকার আকৃতির লিচু বেছে নিন। গোলাকার লিচুগুলো সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।