রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

 প্রকাশিত: ১২:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেছেন।  

তারা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকার আমীর হোসেন (৬৫) ও নরসিংদীর মাধবদী থানার রংপুর এলাকার সাইফুল ইসলাম (৪৮)।

 সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় আমীর হোসেন এবং এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম মারা যান।

তাবলীগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা তাবলীগ জামাতের দুই মুসল্লির মৃত্যু হয়েছে।  

তিনি জানান, সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম এবং রাত ১১টার দিকে আমির হোসেন মারা যান। তারা দুজনই তাবলিগ জামাতের শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারী ছিলেন।  

এর আগে প্রথম পর্বে তাবলিগ জামাতের পাঁচ মুসল্লির মৃত্যু হয়।

পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।