সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

হজের খরচ কমাতে চেয়ে হাইকোর্টে আইনজীবীর রিট

 প্রকাশিত: ১৯:৪৯, ১২ মার্চ ২০২৩

হজের খরচ কমাতে চেয়ে হাইকোর্টে আইনজীবীর রিট

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

জানা যায় আজ রোববার (১২ মার্চ) এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান।

তবে এর আগে গত সোমবার এক সপ্তাহের সময় দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবরে আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী আশরাফ-উজ-জামান।
তবে নোটিশে সাড়া না পেয়ে তিনি রিট করেন।

গত ১ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানান প্রতিমন্ত্রী।

জানা যায় এ চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন।

এদিন এ বিষয়ে স্মারক জারি করে মন্ত্রণালয়। সেখানে বিমান ভাড়া দেখানো হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। নোটিশ প্রেরণকারী আইনজীবীর বক্তব্য হলো, বর্তমানে বাংলাদেশ-সৌদি-বাংলাদেশ রুটে প্লেন ভাড়া ৭৬ হাজার টাকা থেকে এক লাখ ১০ হাজার টাকা। প্রতি বছর দুই দেশের সরকার হজ যাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য করে। এ কারণে টিকিট কিনতে হজ যাত্রীদের স্বাধীনতা ধংস হয়।

এসব কারণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে নোটিশে অনুরোধ করা হয়, চার লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ-২০২৩ সংশোধন, পরিবর্তন এবং পুনর্নির্ধারণ করতে বলা হয়। সাত দিনের মধ্যে পুনর্নির্ধারণ করতে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।