বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

ইসলাম

সময়ের আগেই ডিউটি স্থল ত্যাগ করতে পারবো কিনা?

 প্রকাশিত: ২২:৪৮, ১২ নভেম্বর ২০২২

সময়ের আগেই ডিউটি স্থল ত্যাগ করতে পারবো কিনা?

প্রশ্ন ১৩২১: M.B.B.S ৬ বছরের কোর্স। ৫ বছর পড়াশোনার পর শেষ বছর হল ইন্টার্নিশীপ (শিক্ষানবিস)। তখন মাসিক বেতন ৬,৫০০ টাকা। ইন্টার্নী অবস্থায় একজনকে মেডিসিন সার্জারি, গাইনী সব জায়গায় ডিউটি করতে হয়। ডিউটি শিডিওল, সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত, দুপুর ২ টা হতে রাত ৮ টা ও রাত ৮ টা হতে সকাল ৮ টা পর্যন্ত। সকাল ৮ টা হতে দুপুর ২টা পর্যন্ত সবার থাকা বাধ্যতামূলক। বাকি বিকাল এবং রাত ভাগ করে দেওয়া হয় যার যখন পড়ে। এই সময়টাতে একজন নবীন ডাক্তারকে মূলত হাতে কলমে শিখানো হয় যাতে সবকিছু সম্পর্কে তার মোটামুটি একটা ধারণা থাকে এবং ইমারজেন্সি যে কোনো চিকিৎসা দিতে পারে। পরবর্তীতে জটিল রোগীদেরকে বিশেষজ্ঞরা চিকিৎসা দিবে এবং একজন M.B.B.S ডাক্তার যাতে এতটুকু বুঝতে পারে এটা কী জাতীয় সমস্যা এবং সেই জায়গায় Reffered করতে পারে। এই সময় আমাদেরকে অস্থায়ী একটি Registration নাম্বার দেয়া হয় পরবর্তীতে Internee শেষে Permanant Registration নাম্বার দেয়া হয় Practice করার জন্য।

এখন আমার প্রশ্ন হল:

আমার যে Ward এ কাজ সেখানে কাজ শেষ হওয়ার পর দুপুর ২ টা বাজার পূর্বেই চলে আসতে পারব কি না?

উত্তর: Ward এর যাবতীয় কাজ শেষ হয়ে গেলেও ছুটির নির্ধারিত সময়ের আগে চাকুরীস্থল ত্যাগ করা জায়েয হবে না। কারণ, কাজ না থাকলেও ওয়ার্ডে পুরো সময় উপস্থিত থাকাটাও চাকুরির একটি অংশ। এছাড়া রোগীদের নির্ধারিত ব্যবস্থাপত্র দেওয়ার পরও হঠাৎ কারো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। মোটকথা, নির্ধারিত কাজ শেষ করা যেমন চাকুরীর অংশ, তদ্রূপ পুরো সময় উপস্থিত থাকাটাও চাকুরীর একটি অংশ ও দায়িত্ব।

-আলবাহরুর রায়েক ৮/২৯, রদ্দুল মুহতার ৬/৬৯