রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-১৭ বিষয়: সিয়াম পালনে মুসলিম চার শ্রেণীতে বিভক্ত

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৬:১৬, ১০ এপ্রিল ২০২৩

রোজা ও রমজান: পর্ব-১৭ বিষয়: সিয়াম পালনে মুসলিম চার শ্রেণীতে বিভক্ত

সিয়াম পালনের ফযিলত এবং সিয়াম পালন না করার পরিণাম জানার আগে আমরা একথা জানার চেষ্টা করব যে, সিয়াম বলতে কী? সিয়াম হচ্ছে, প্রভাত (সুবহে সাদিক) থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত মহান আল্লাহর ইবাদত ও সন্তুষ্টির উদ্দেশ্যে সকল পানাহার এবং দাম্পত্য মিলন থেকে বিরত থাকা।’ যারা সিয়াম পালন করেন তাদের অনেক ফযিলত রয়েছে। আর যারা সিয়াম পালন না করেন তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণাম। এখানে আমরা জানার চেষ্টা করব সিয়াম পালনের ফযিলত এবং সিয়াম পালন না করার পরিণাম কী? 


সিয়াম পালন করা এবং না করার ব্যাপারে মুসলমান চার শ্রেণিতে বিভক্ত। 


প্রথম শ্রেণিঃ এমন মুসলমান যারা সিয়াম পালন করেন একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য। 
দ্বিতীয় শ্রেণিঃ এমন মুসলমান যারা সিয়াম পালন করেন কিন্তু মহান আল্লাহকে খুশি করার জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য, কিংবা সমাজের মানুষের সমালোচনা থেকে বাচার জন্য। 
তৃতীয় শ্রেণিঃ সে সব মুসলমান যারা অবহেলা বা স্বাস্থ্যহীনতার ভয়ে অথবা শক্তি কমে যাওয়া ইত্যাদি আশংকায় সিয়াম ছেড়ে দেয়। 
চতুর্থ শ্রেণিঃ ঐ সব নামধারী মুসলমান যারা সিয়ামের বিধানের প্রতি অসন্তুষ্ট কিংবা অহংকার করে সিয়াম পরিহার করে যে ‘আমরা ধনী মানুষ। সুতরাং আমরা সিয়াম পালন করব না। সিয়াম পালন করবে ঐসব গরীব এবং অসহায় মানুষ যারা তিনবেলা খাবার যোগার করে খেতে পারে না। 


মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470