রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

ভারতে নয়া দিল্লি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪৪ ডিগ্রি সেলসিয়াস

 প্রকাশিত: ১৮:০৬, ১০ জুন ২০২১

ভারতে নয়া দিল্লি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪৪ ডিগ্রি সেলসিয়াস

ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত বুধবার সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজস্থান থেকে বাতাসের সঙ্গে ধুলিকণা উড়ে আসতে থাকায় বাতাসের গুণগত মানের অবনতি হয়েছে।দিল্লিতে বাতাসের গুণাগুণ ‘ভেরি পুর’ বা খুবই নাজুক ক্যাটাগরিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

আজ আবহাওয়া অধিদপ্তর জানায়, ব্যাপক বৃষ্টিপাত সপ্তাহান্তে তাপমাত্রা আর দূষণ কমাতে পারে। দিল্লির তাপমাত্রা রেকর্ডের দায়িত্বে থাকা দ্য সাবদারজাং অবসারভেটরি এ বছরে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)আরো বলেছে, ২৮শে এপ্রিল এ বছরের  সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছিল। শহরটির নাজাফগড় এবং প্রীতমপুরে পারদ স্তম্ভে তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি  এবং ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছিল বলে জানায় আইএমডি।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসারে গত বুধবারে ২৪ ঘন্টায় গড়ে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩০৫।আজ  বৃহস্পতিবার সেখানে এই সূচক রেকর্ড করা হয়েছে ২০৫।

অনলাইন নিউজ পোর্টাল